রবিবার, ৫ জানুয়ারি, ২০১৪

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে হামলা, নিহত ১ লক্ষ্মীপুর

দৈনিক আজিজ:
'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন':
Bangladesh 2014
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্রে হামলা, নিহত ১

লক্ষ্মীপুর
Published: 2014-01-05 13:44:33 BdST
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্রে হামলার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


রোববার বেলা সাড়ে ১২টার দিকে  উপজেলার লামচর ইউনিয়নের মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রিসাইডং অফিসার জাকির হোসেন মুন্সী।

জাকির হোসেন মুন্সী বলেন, ১৮ দলীয় জোটের লোকজন ভোটকেন্দ্রে হামলা চালায়। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন করি। কিন্তু কেউ ফোন ধরেননি।”

“এসময় পুলিশের উপর হামলা হলে পুলিশ গুলি চালায়। পরে আমরা কেন্দ্রে ফেলে পালিয়ে  আসি।”

এ ঘটনায় এক শিবিরকর্মী নিহত হয়েছে বলে দাবি করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাহার।

তিনি বলেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরকর্মী রুবেল নিহত ও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আরিফ গুলিবিদ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত জোটের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের এক উপ পরিদর্শক আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।

তবে কেউ নিহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি।

এদিকে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে রামগঞ্জের রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ননীয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসুমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
http://dainikaziz.blogspot.com/2014/01/blog-post.html?m=1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন