সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

দৈনিক আজিজ:বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন'



বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন'

"হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রিমান্ড ও জামিন নামঞ্জুর"


 হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।

পৃথক পাঁচটি মামলায় ওয়াক্কাসের ১৫ দিনের রিমান্ডের পর গতকাল সোমবার রাজধানীর পল্টন থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিকালে ওয়াক্কাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ২ সেপ্টেম্বর রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মুফতি ওয়াক্কাসকে গ্রেফতার করে।

৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তান্ডবের ঘটনায় গত ৩ সেপ্টেম্বর মতিঝিল থানার পৃথক তিনটি ও পল্টন থানার দুইটি মামলায় ১০ দিন করে ৫০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করে পুলিশ।

ওইদিন মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে মামলার সিডি না পাঠানোয় রিমান্ড শুনানি ৯ সেপ্টেম্বর ধার্য করে ওয়াক্কাসকে কারাগারে পাঠানো হয়। গত ৯ সেপ্টেম্বর শুনানি শেষে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত

৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তা-বের ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থের যোগানদাতাদের পরিচয় জানতে এবং পলাতক আসামীদের নাম ঠিকানা জানার জন্য ওই রিমান্ড আবেদন করা হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তারা রিমান্ড আবেদনে উল্লেখ করেন।

উল্লেখ্য, মুফতি ওয়াক্কাস বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটভুক্ত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব। হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলে তিনি ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। ২০০১ সালের নির্বাচনে চার দলীয় জোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন