রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

দৈনিক আজিজ: 'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন': শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : কাদের সিদ্দিকী


দৈনিক আজিজ:
'বিশ্ব সংবাদ পড়ছি 'রমেশ পাইন':
শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : কাদের সিদ্দিকী

 : বাগেরহাটে বিকল্পধারার কর্মী সমাবেশে দলের প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করে নির্বাচনের ব্যবস্থা করছে। তাই এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছে আবার এই দেশকে ভারতের অধীনে দিতে রামপালের তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। তিনি এই সরকারের সকল  কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। 
এই কর্মী সমাবেশে বিশেষ অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেন, প্রধানমন্ত্রীর ছেলের কাছে খবর আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে আর আমার কাছে খবর আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০/৪০টি আসনের বেশি পাবে না। তাই তারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে। বাংলাদেশে একটি ছাগলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, তবে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। 
গতকাল দুপুরে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট জেলা বিকল্পধারার কর্মী সমাবেশে প্রধান ও বিশেষ অতিথির বক্তৃতায় প্রফেসর বদরুদ্দোজা চৌধুরী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী এ কথা বলেন। বাগেরহাট জেলা বিকল্পধারার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বেগ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তৃতা করেন, বিকল্পধারা বাংলাদেশের  কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, মহিলাধারার সভানেত্রী এ্যানজেল মৃধা, জেলা যুবধারার সভাপতি বেল্লাল হোসেন প্রমুখ। 

1 টি মন্তব্য:

  1. এই কর্মী সমাবেশে বিশেষ অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০-৪০টি আসনের বেশি পাবে না। তাই তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে। বাংলাদেশে একটি ছাগলের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, তবে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, এদেশে প্রধানমন্ত্রীর সমালোচনা করলে ৭ বছরের জেল হয়, কিন্তু আল্লাহ ও রাসুলের (সা.) সমালোচনা করলে ৭ দিনের জেলও হয় না।
    তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমি মুক্তিযুদ্ধ না করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেতেন না। আজ তিনি হাসিনা লীগের কাছে অবহেলিত।

    উত্তরমুছুন